শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ভারতে পালানোর সময় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামি তরিকুল ইসলামকে (১৮) ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সুন্দরবন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিং এ তিনি বলেন, বারবার স্থান বদল শেষে শিশু ধর্ষণে অভিযুক্ত তরিকুল সুন্দরবন এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টায় শ্যামনগরের কাশিমাড়ি গ্রামের সুন্দরবনের কাছের একটি এলাকায় সিআইডি’র দুইটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তরিকুলের বাড়ি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামে। তার বাবা শিহাবুর রহমান বর্তমানে ভারতে থাকে। আজ বৃহস্পতিবার দুপুরে তরিকুলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ