শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতন: আরও এক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় মাঈন উদ্দিন শাহেদ নামে আরও একজন গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ অভিযুক্তই গ্রেফতার করা হয়েছে।

এর আগে, বুধবার এ ঘটনায় গ্রেফতারকৃত আরও তিন আসামিকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দিয়েছেন আদালত। নির্যাতিতা ওই গৃহবধূর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃত তিন আসামি সাজু, সোহাগ ও নূর হোসেন রাসেলকে হাজির করা হয়।

৩নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক শুনানি শেষে দু’টি পৃথক মামলায় সাজুর তিন দিন করে ছয়দিন এবং পর্নোগ্রাফি মামলায় রাসেল ও সোহাগের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে ঘটনায় গ্রেফতারকৃত সাত আসামিকে রিমান্ডে আনা হয়।

তিনি বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেলোয়ার হোসেন দেলু ও আবুল কালামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিকেলে নির্যাতিতাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ হাকিম নবনীতা গুহর আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ হাকিম ২২ ধারায় ওই নারীর জবানবন্দি রেকর্ড করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ