শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করল বাবা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণের শিকার ১৪ বছরের অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বর্বর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরের দুলহাপুর গ্রামে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার ওই কিশোরীর মুণ্ডুহীন লাশ নদীর তীর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরই তদন্ত করে জানা যায় ১৪ বছর বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তাঁকে হত্যা করেছে তাঁর বাবা এবং ভাইয়েরা।

পুলিশ সুপার এস এস আনন্দ বুধবার বলেন, ‘মঙ্গলবার গ্রামবাসী একটি মেয়ের মাথাবিহীন লাশ পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তে দেখা গেছে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। পরে মেয়েটির বাবাকে জিজ্ঞাসাবাদ করলে খুনের ঘটনা বেরিয়ে আসে।’

জিজ্ঞাসাবাদে মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছে, বেশ কয়েক মাস আগে তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল। পরিবারের সম্মানের কথা ভেবে সেই সময় অভিযোগ দায়ে করা হয়নি। কিন্তু পরবর্তীকালে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পুরো এলাকায় খবরটি রটে যায়। পরিবারটিকে নিয়ে অনেকে বিদ্রুপ করতে থাকে।

মেয়ের কাছে ধর্ষকের নাম জানতে চান বাবা। কিন্তু মেয়েটি ভয় পেয়ে না বলায় তাঁকে মারধর শুরু করেন। এদিকে বোনকে বাঁচানোর বদলে বাবাকে সহযোগিতা করেন বড় ভাইও।

শেষমেশ শ্বাসরোধ করে কিশোরীকে হত্যা করা হয়। তারপর প্রমাণ লুকানোর জন্য মেয়েটির মুণ্ডুচ্ছেদ করে স্থানীয় একটি নদীর তীরে লাশ ফেলে আসা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যদিও তাঁর ছেলে এখনো পলাতক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ