শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

কুরআন শিখাতে আমেরিকা গেলেন কারী নাজমুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: পবিত্র কুরআনুল কারীমের মশক করাতে আমেরিকার লস এঞ্জেলাসে পৌঁছেছেন কারী নাজমুল হাসান। এর আগে গতকাল আমেরিকার একটি ফ্লাইটে বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে তিনি রওয়ানা হোন।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) তাঁর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আমেরিকায় পৌঁছার বিষয়ে নিশ্চিত করেন তিনি।

ফেসবুকের স্টাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সকলের নেক দোয়ায় সহি সালামতে আমেরিকা এসে পৌঁছেছি।’

জানা যায়, আমেরিকায় তাঁর এক মাসের অধিক সময় থাকার কথা রয়েছে। এ সময় তিনি সেখানের বিভিন্ন প্রতিষ্ঠানে পবিত্র কুরআনুল কারিমের মশক করাবেন। এছাড়া আন্তর্জাতিক বেশ কিছু সেমিনারেও যোগ দিবেন বলে জানা গেছে।

কারী নাজমুল হাসান একজন আন্তর্জাতিক কারী ও বাংলাদেশের রাজধানী যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি শায়খুল হুফফাজ নামে সবার কাছে পরিচিত ও সমাদৃত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ