শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আরও দুজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় রাসেল ও সোহাগ নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে এ ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় রিমান্ডে নিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে দেলোয়ারকে তিন দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দেলোয়ারকে আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এর আগে নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ৯ জনকে আসামি করে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

গত ২ সেপ্টেম্বর গৃহবধূর সঙ্গে দেখা করতে আসেন তার স্বামী। এ সময় অপরিচিত লোক দাবি করে তাকে বেঁধে ফেলে স্থানীয় ওই বখাটেরা। পরে ঘরের ভেতর ঢুকে ওই গৃহবধূকে বিবস্ত্র করে চালায় অমানুষিক নির্যাতন। সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া হয় সামাজিক মাধ্যমে। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোববার (৪ অক্টোবর) অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ। পরে রাতেই থানায় পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা নারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ