শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের কথা ভাবছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সকালে তিনি নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় একটি বেসরকারি টেলিভশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণের শাস্তি বাড়ানোর দাবি উঠেছে। ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে রাজধানী ঢাকাসহ জেলায় জেলায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ