শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

সুষ্ঠু শাসন নেই বলেই ধর্ষণ-নির্যাতন থামছে না: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে সুষ্ঠু শাসন নেই বলেই ধর্ষণ ও নারী নির্যাতন থামছে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য হাসপাতালের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।তিনি বলেন প্রধানমন্ত্রীর উচিৎ সৌদি আরব গিয়ে বাদশার সাথে সরাসরি কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধান করা

আজ মঙ্গলবার করোনাকালীন দেশে আসা প্রবাসী শ্রমিকদের বিষয়ে সরকারের ব্যর্থতা ও করণীয় শীর্ষক এক আলোচনায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফোনালাপে নয়, প্রধানমন্ত্রীর উচিৎ সৌদি আরব গিয়ে বাদশার সাথে সরাসরি কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধান করা। আলোচনায় সৌদি প্রবাসী বাকের হোসেন শ্রমিকদের সমস্যা সমূহ তুলে ধরেন।

ডা. জাফরুল্লাহ শ্রমিক সহ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। রাজধানীতে সৌদি প্রবাসীদের উপর লাঠিচার্জের কড়া সমালোচনা করে তিনি বলেন, প্রবাসীদের সাথে পুলিশের লাঠিচার্জে আমি ব্যথিত, প্রবাসীদের টাকায় সরকার চলছে, তাদের কেন টিকিটের জন্য রাস্তায় নামতে হবে??

জাফরুল্লাহ বলেন, জনগণের সরকার হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর সুন্দর কথার মতোই সুন্দর কাজটাও করা দরকার। সরকারের দায়িত্ব প্রবাসীদের ভিসা ও আকামার সমস্যা সমাধান করা। প্রধানমন্ত্রীর উচিত সৌদি আরব যাওয়া, বাদশাকে বুঝিয়ে বলা প্রবাসীদের সুযোগ সুবিধার বিষয়টি। দেশে আসা দেড় লাখ প্রবাসীর পরিবারের সাথে দেড় কোটি লোকের অন্ন বস্ত্র জড়িত। এজন্য মুসলিম নারী প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর যাওয়া উচিৎ। তার বলা উচিৎ দেশের ৯৫ ভাগ মুসলিম, তারা তাদেরই ধর্মীয় ভাই।

এসময় জাফরুল্লাহ বিদেশে থাকা রাষ্ট্রদূতদের সমালোচনা করে বলেন, রাষ্ট্রদূতরা বিদেশে গেলে নবাব হয়ে যান। তারা প্রবাসীদের সম্মান দিতে শেখেননি, তাদেরকে সম্মান দিতে হবে। বাংলাদেশের মানুষ একই ধর্ম পালন করে সেটা শিষ্টাচারের সাথে সৌদি বাদশাহকে মনে করিয়ে দিতেই প্রধানমন্ত্রীর সৌদি আরব যাওয়া উচিৎ।

এসময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রীকে ঘিরে আছে মোসাদ ও দেশের গোয়েন্দা সংস্থা। তারা প্রধানমন্ত্রীর মঙ্গল চাইবেন না এটাই স্বাভাবিক।

জাফরুল্লাহ বলেন, দেশে সুষ্ঠু শাসন নেই বলেই ধর্ষণ থামছে না। দেশে ইয়াং গ্যাং হচ্ছে। সরকারের স্কুল বন্ধ করে দেয়া ভুল সিদ্ধান্ত, দুই শিফটে স্কুল চালানো উচিৎ।

সরকারের পররাষ্ট্র নীতি সম্পূর্ণ ব্যর্থ বলে সমালোচনা করে তিনি বলেন, সকল রাজনৈতিক দল নিয়ে বসলে দেশের সব সমস্যার সমাধান হবে। রাষ্ট্রদূতদের ২৪ ঘণ্টা দূতাবাস খোলা রেখে প্রবাসীদের সেবা দিতে হবে। পররাষ্ট্র দপ্তরের সবাইকে প্রবাসীদের সমস্যা সমাধানে মরুভূমিতে পড়ে থাকতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ