শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬

শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজি ভয়াবহ রূপ নিয়েছে- মন্তব্য করে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং নির্যাতনের ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে চরম বর্বরতাকেও হার মানিয়েছে। এমতাবস্থায় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধ করে মা-বোনদের ইজ্জত-আব্রু রক্ষা করুন।

মুফতি রেজাউল করীম বলেন, ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের ফলে করোনা মহামারীর চেয়েও ছাত্রলীগ আজ মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সরকারের লোকজন গুম, খুন ও ধর্ষণের মহোৎসবে মেতে ওঠে জাতিকে কলঙ্কিত করেছে। ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা ছাত্রলীগ এখন সারা দেশে ধর্ষণের মহারাজ্য তৈরি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সিলেটের এমসি কলেজের ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই নোয়াখালীর বেগমগঞ্জে তাদের অপকর্ম সারা দেশের জনগণকে স্তম্ভিত করেছে। অব্যাহত ধর্ষণ ও জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেশের মা-বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ হলে সরকারকে পদত্যাগ করা উচিত।

জাতিকে অভিশাপ থেকে বাঁচাতে ইসলামী শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই দাবি করে চরমোনাই পীর বলেন, মানুষের প্রকৃত স্বাধীনতা, জান-মাল ও ইজ্জতের নিশ্চয়তা বিধান ইসলাম ছাড়া সম্ভব নয়। দেশের এই ক্রান্তিকালে তিনি সবাইকে ন্যায় ও ইনসাফের পক্ষে এবং সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে সারা দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন-ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতা এবং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে শুক্রবার (৯ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ করবে সংগঠনটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ