শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬

রামগড়ে ধর্ষকের মৃত্যুদণ্ড আইন চেয়ে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি>

খাগড়াছড়ি জেলার রামগড়ে ধর্ষকের মৃত্যুদণ্ড আইন চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলার রামগড় প্রেসক্লাবের সামনে ‘আমার উদ্যোগ’ ব্যানারে তরুণ লেখক মাওলানা আবদুল হান্নান মানছুর’র একক উদ্যোগে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন চেয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাওলানা মনছুর একক উদ্যোগ নিলেও তার সাথে সংহতি প্রকাশ করে আলেম-ওলামা ও যুবক একত্রিত হলে তা মানববন্ধনে রুপ নেয়। মাওলানা মনছুর ছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা কাজী মুহিব, রামগড় বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাজু, মাও: মহিব্বুল্যাহ চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ করে আমাদের দেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন কোথাও-না-কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। এভাবে একটি স্বাধীন রাষ্ট্রে চলতে পারে না। সুতরাং ধর্ষণকারী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন চেয়ে তা কার্যকর করার জোর দাবি জানান বক্তারা। মানববন্ধনে নুরুল ইসলাম পারভেজ মাওলানা আরিফুল ইসলাম, মাও: রহমত উল্যাহ, ফোরকান চৌধুরী, মো: নুরুন নবীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ