শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘যে পরিচয়ই হোক দুষ্কৃতকারীদের রেহাই নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ধর্ষণের মতো ঘটনায় জড়িতদের কঠোর হস্তে দমন করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, দুষ্কৃতকারী যে পরিচয়ই ব্যবহার করার চেষ্টা করুক, যত পরিচয়ই থাকুক না কেন, রেহাই পাবে না।

গতকাল সোমবার সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

খুন-ধর্ষণের বিষয়ে বিএনপি নেতাদের প্রতিক্রিয়ার জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা আগে ঘটেনি, তা কিন্তু নয়। আগেও ঘটত। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের এত ব্যাপকতা ছিল না। ফলে এ ঘটনাগুলো আড়ালে থেকে যেত। এখন বেশির ভাগ ঘটনা আড়ালে থাকে না। সব ঘটনাই প্রকাশ্যে আসে, এ বিষয়টি ভালো।

তথ্যমন্ত্রী বলেন, ২০০১ সালের পর শিশু এবং অন্তঃসত্ত্বা নারীকেও ধর্ষণ করা হয়েছে। নৌকায় ভোট দেওয়ার অপরাধে পুরো গ্রাম অবরুদ্ধ করে নারীদের ধর্ষণ করা হয়েছে। সেই দুঃসহ স্মৃতি এখনো অনেকে বয়ে বেড়াচ্ছে। যারা এসব অপকর্মের সঙ্গে দলীয়ভাবে জড়িত, তাদের এ নিয়ে কথা বলার নৈতিক অধিকার কতটুকু আছে, সেটি বড় প্রশ্ন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ