বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, গৌরবের ১০৬ বছরে পদার্পণ সেজদারত অবস্থায় মাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান।।
কুমিল্লা থেকে>

নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী অব্যহত নারী ধর্ষণ ও নারী নিপীড়ণে জড়িতদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে ‘বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কুমিল্লা জেলা শাখা’ এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷

আজ মঙ্গলবার বাদ আছর অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মাওলানা জামিল আহমদ আশরাফীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুমিল্লা জেলা শাখার সদস্য মাওলানা সালমান, মাওলানা ওমর ফারুক, মুহাম্মদ বোরহান, মাওলানা শরীফ আহমদ আশরাফী, মাওলানা ফখরুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ৷

বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা ধারণাতীত হারে বেড়েই চলেছে৷ একজন নারী প্রধানমন্ত্রীর দেশে নারীদের প্রতি এমন নির্যাতন ও নিপীড়নের ঘটনা যথেষ্ট লজ্জাকর বিষয়৷ সুতরাং অপরাধী যে বা যারাই হোক, তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নারী ধর্ষক ও নারী নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে৷ এমন ন্যক্কারজনক অপরাধের সয়লাবের একমাত্র কারণ হচ্ছে দেশের দুর্বল বিচার ব্যবস্থা এবং তার প্রয়োগের ব্যর্থতা৷ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ ও নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ