শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬

ঘুষ গ্রহণের অভিযোগে মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘুষ গ্রহণ, মানি লন্ডারিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

কারাদণ্ডের পাশাপাশি অর্থ জরিমানাও করা হয়েছে আদিবকে। ক্ষমতা থাকার সময় দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার নামে দেশ থেকে অর্থ সরানোয় তাকে দুই কোটি রুপি (১ লাখ ২৯ হাজার ডলার) জরিমানা করেছে মালদ্বীপের ফৌজদারি আদালত। এ ছাড়া আদিবের বিরুদ্ধে অভিযোগ, রিসোর্ট ডেভেলপমেন্টের নামে বিভিন্ন দ্বীপ লিজ দেওয়ায় রাষ্ট্রের ২৬ কোটি ডলার ক্ষতি হয়েছে।

আগেই কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন আদিবের সময়কার প্রেসিডেন্ট ইয়ামিন। ২০১৩-১৮ সময়ে ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় অর্থ তছরুপ ও মানি লন্ডারিংয়ে দায়ে তাঁকে এই সাজা দেন আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ