শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ওমরাহ পালনে এখনই লেনদেন না করার অনুরোধ করেছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোনো আনুষ্ঠানিক চিঠি না পাওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণার আগে ওমরা পালন নিয়ে কারো সঙ্গে লেনদেন বা যোগাযোগ না করার অনুরোধ করেছে সরকার।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এজেন্সি বা ব্যক্তিকে ওমরা নিয়ে প্রচারণা থেকে বিরত থাকারও অনুরোধ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে রাজকীয় সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোনো আনুষ্ঠানিক চিঠি এখনও পাওয়া যায়নি। তা সত্ত্বেও কতিপয় ব্যক্তি ও কিছু এজেন্সি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনসাধারণের প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ডের কারণে বিধি মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজকীয় সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তার আগে কোনো এজেন্সি বা ব্যক্তিকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

ওমরাহ গমনেচ্ছু সবাইকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার আগে কারও সঙ্গে এ সংক্রান্ত লেনদেন না করার জন্যও অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ