শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মেজর সিনহা হত্যা মামলা স্থগিতের আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহা. রাশেদ খান হত্যাকাণ্ডের পর তার বোনের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে তা স্থগিত করার জন্য রিভিশন আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী।

রোববার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করা হয়।

আসামি পক্ষের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন আবেদনে উল্লেখ করেছেন, সিনহার বোনের করা মামলায় বিচার প্রক্রিয়া যথাযথ আইন অনুসরণ করে পরিচালিত হচ্ছে না। ফলে সুষ্ঠু ও ন্যায়বিচার নিয়ে সন্দেহ রয়েছে। আসামি পক্ষের আবেদনের ওপর ২০ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি খাইরুল ইসলাম জানান, তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। শিগগিরই তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি বলেন, এই মামলায় এ পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ১২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ