শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী

নোয়াখালীর ঘটনা সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার ঘটনা সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ বলে অভিহিত করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ সোমবার গনমাধ্যমে প্রেরিত এক যৌথবিবৃতিতে তারা এ মন্তব্য করেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ধর্মীয় অনুশাসন, নীতি-নৈতিকতার শিক্ষার অভাবেই আজ দেশ এমন সর্বগ্রাসী অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। অবিলম্বে এসব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। আজ ছাত্রলীগ-যুবলীগসহ বখাটে যুবকরা সারাদেশের মা-বোন এবং অভিভাবকদের জন্য জন্য আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কোনও বিকল্প নেই।

নেতৃদ্বয় আরো বলেন, একের পর এক ধর্ষণের ঘটনায় দেশ আজ এক ঘোর অমানিশায় আচ্ছন্ন। এ থেকে মুক্তি পেতে হলে রাষ্ট্রকে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের সর্বত্র ধর্মীয় অনুশাসনের চর্চা বাড়াতে হবে। ধর্ষণ ও অশ্লীলতা রোধে ধর্মীয় সচেতনতা, মানবিক বোধ, সুস্থ সংস্কৃতির বিকাশে সবার এগিয়ে আসা উচিত। বিবৃতিতে আরও বলা হয়, ধর্ষণমুক্ত সমাজ গড়তে হলে ইসলামি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ