বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ

আইনের শাসন ছাড়া ধর্ষণ বন্ধ হবে না: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জে নারকীয় নারী নির্যাতন এবং সারা দেশে অব্যাহত ধর্ষণ, ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত।

আজ (৫ অক্টোবর) সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে এ বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

মাওলানা জয়নুল আবেদীন দেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও গণধর্ষণের মতো অপরাধে উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধু ধর্ষণের বিচার চাইলে বা কয়েকটা অপরাধীকে শাস্তি দিলে এই বর্বরতা বন্ধ হবে না। নারী নির্যাতনের আইন যথাযথভাবে কার্যকর করতে হবে।

পুলিশের নথি অনুযায়ী ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ৫৬০০টি। হাতে গুনা কয়েকটি মামলা নিস্পত্তি হলেও বাকী মামলাগুলোর কোন হদিস নেই। এভাবে দর্ষণ বন্ধ করা যাবেনা। দর্ষণ বন্ধ করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন ছাড়া ধর্ষণ বন্ধ হবে না।

বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ বলেন, দেশে নারী নির্যাতনে ধর্ষণ ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রায় ঘটনায় ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নাম উঠে এসেছে।

অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাইনুদ্দীন মানিক, রুহুল আমিন, ঢাকা মহানগরীর সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াকুব কামাল, অর্থ সম্পাদক মাহদী হাসান, বারিধারা ক্যাম্পাস শাখা সভাপতি মাহমুদ হাসান, ছাত্রনেতা আহমদুল্লাহ আসিম, রাকিবুল ইসলাম, আতাউর রহমান মারুফ, মতিউর রহমান, মিনহাজ খান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ