শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বেশ কিছু এলাকায় আজ রোববার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক অসুবিধা হবে বলে জানিয়েছে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস।

তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুলসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েক ঘণ্টা গ্যাস থাকবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউমার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণ কাজের কারণে আশপাশের উল্লিখিত এলাকাসমূহে রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ