শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

শুরু হচ্ছে বেফাকের আমেলার বৈঠক, সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
বেফাক থেকে>

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বেফাক) এর আমেলা বৈঠক কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের কেন্দ্রীয় অফিসের পাশে শাহজালাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে আজকের আমেলার বৈঠক।

ইতোমধ্যে সারাদেশ থেকেই আমেলার সদস্যরা বেফাকের কেন্দ্রীয় অফিসে উপস্থিত হচ্ছে। জানা গেছে, ময়মনসিংহ, খুলনা, সিলেট, ঢাকা এবং ঢাকার আশেপাশের বেফাকের শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েছেন, বরিশাল, খুলনা, দক্ষিনবঙ্গ, উত্তরবঙ্গের সদস্যরা।

বৈঠকে অংশগ্রহনের জন্য আমেলা সদস্যদের বাইরে কেউ উপস্থিত হতে পারছেন না। আমেলা সদস্যদের প্রবেশাধিকার কার্ড বিতরণ করছেন বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

উপস্থিত হয়েছেন- বেফাকের সহ সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি আহমদ আলী, মাওলানা আব্দুর রশীদ, নুর আহমদ কাসেম, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আতাউল্লাহ ইবনে হাফিজ্জী।

সরেজমিনে দেখা গেছে, বৈঠক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য ব্যবস্থাগ্রহণ করেছে বেফাক কর্তৃপক্ষ।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ