শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘অপরাধী-অপকর্মে লিপ্তরা যেন কমিটিতে আসতে না পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোনো বিতর্কিত লোক, কোনো অপরাধী, কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত কেউ যেন কোনো কমিটিতে প্রবেশ করতে না পারে- এমন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যনির্বাহী সভায় এ নির্দেশনা দেন শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ একথা জানান। তিনি বলেন, কার্যনির্বাহী সভায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশজুড়ে শাখাগুলো থেকে জমা পড়া পূর্ণাঙ্গ কমিটিগুলো যাচাই-বাছাইয়ে বিভাগীয় পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের যেসব জেলা কমিটি পূর্ণাঙ্গ হয়নি, তারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিয়েছে। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটিও জমা দিয়েছে। গোলাপ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন- দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, ত্যাগী, দুর্দিনে দলের জন্য কাজ করাদের যাতে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

জেলা ও মহানগর কমিটি যাচাই-বাছাইয়ের জন্য একটি করে বিভাগীয় কমিটি করে দেয়া হয়েছে বলে জানান গোলাপ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ