শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

'সীমান্ত ব্যবস্থাপনা ও হত্যা বন্ধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জেসিসি বৈঠক শেষ এ কথা জানিয়েছেন এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধে এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ এক হয়ে কাজ করবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন-জেসিসির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, বৈঠকে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক বিষয় এবং তিস্তাসহ অভিন্ন নদীর সমস্যা সমাধানে আলোচনা হয়েছে।

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর। বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান বৈঠকে সীমান্ত হত্যা বন্ধকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সীমান্ত হত্যা বিষয়ে ভারতও উদ্বিগ্ন বলী জানান এ কে আব্দুল মোমেন।

তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়েও কথা হয়েছে বলে জানান মন্ত্রী। শিগগিরই এই সমস্যার সামধান হবে বলেন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতের বিষয়গুলোকেও অগ্রাধিকার দেয়া হয়েছে। ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠকেও এসব ইস্যু প্রাধান্য পাবে বলে জানান এ কে আব্দুল মোমেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ