শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ঢাকা-৫ উপনির্বাচনে প্রতীক পেলেন পাঁচ প্রার্থী, ১৭ অক্টোবর ইভিএমে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।

প্রতীকপ্রাপ্তদের মাঝে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলামকে নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদকে ধানের শীষ প্রতীক পান।

এছাড়া জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মীর আব্দুস সবুরকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি সমর্থিত প্রার্থী মো. আরিফুর রহমান সুমন মাস্টারকে আম এবং বাংলাদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী মো. আনছার রহমান শিকদারকে ডাব প্রতীক প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামী ১৭ অক্টোবর ইভিএমে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নওগাঁ-৬ আসনের উপনির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৫ আসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ