শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

আগামীকাল শেষ হচ্ছে তাকমিলের কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের তাকমিল পরীক্ষা আগামীকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হচ্ছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২০২০, রোববার থেকে হাইয়াতুল উলইয়ার তাকমিল পরীক্ষা শুরু হয়। প্রশ্নফাঁস রোধে সর্বোচ্ছ ব্যবস্থাসহ নানান সতর্কতার মধ্য দিয়ে শেষ হচ্ছে এ কেন্দ্রীয় পরীক্ষা।

প্রশ্নফাঁস রোধে ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম ছিলো, তথ্য প্রযুক্তির সহযোগিতা নেয়া ও বিশ্বস্ত লোকদের হাতে দায়িত্ব দেয়া।

জানা যায়, হাইয়াতুল উলইয়ার নিয়ম ছিলো, প্রশ্নপত্র তৈরির কাজটি করবেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাইল। চূড়ান্তভাবে দেখে অনুমোদন করবেন সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ.। তবে কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ. এর ইন্তেকালের পর ভারপ্রাপ্ত দায়িত্ব পান মাওলানা আবদুল কুদ্দুস। তবে এ বছর প্রশ্ন তৈরি ও চূড়ান্ত অনুমোদনের কাজ এককভাবে করেছেন হাইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসলাঈল। পূর্ণ সতর্কতার সঙ্গে তিনি কাজ করেছেন বলে একটি বিশ্বস্ত সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

প্রশ্নফাঁস রোধে পরীক্ষার কিছু সময় আগে প্রত্যেক পরীক্ষার হলে ‘প্রশ্নপত্র’ পাঠিয়ে দেয়া হয়েছে। দেশের প্রতিটি পরীক্ষা হলে প্রিন্টারের ব্যবস্থা ছিলো।

হাইয়ার আরও একজন সদস্য জানান, গতবারের মতো এবারও প্রশ্নপ্রত্র হলের নেগরানদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে। কিংবা ইমেইল ইত্যাদির মাধ্যমে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ