শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে মোটরসাইকেল-প্রাইভেট কারের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাগুন্দা নামক জায়গায় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে মোটরসাইকেল -প্রাইভেট কার সংঘর্ষে মোহাম্মদ তুরান নামে একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত তুরান হালুয়াঘাট উপজেলার কিসমত নড়াইল গ্রামের মৃত কুরবান আলির ছেলে। সে ধারা বাজারে একটি বস্ত্রালয়ের দোকানে কাজ করতো।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ফুলপুর পৌর শহরের দিউ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায় তুরান। নাস্তা করে বোন জামাইয়ের ভাগ্নেকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। পরে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে বাগুন্দা নামক জায়গায় গেলে একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরান মারা যায়, তার সাথে থাকা বোন জামাইয়ের ভাগ্নে মারাত্মকভাবে আহত হয়, তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় তুরানের বাড়িতে চলছে শোকের মাতম। আজ রোববার সকাল সাড়ে দশটায় নিজ গ্রামে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

-এএ