শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

৪ অক্টোবর থেকে পবিত্র ওমরাহ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কায় ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেবে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ওমরাহ শুরু ও শেষ করতে হবে হাজিদের। আরব নিউজ ও গাল্ফ ইনসাইডার’র এ খবর নিশ্চিত করেছে।

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দিতে চলছে সৌদি আরব। প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা অনুমতি পাবেন ওমরাহ’র জন্য। তবে মক্কায় তাদেরকে ওমরাহ শুরু ও শেষ করার জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হবে।

প্রথম দফায় এক দিনের ছয়টি ভিন্ন সময়ে ছয় হাজার জন ওমরাহ পালন করতে পারবেন। প্রতি ভাগে এক হাজার জনকে তিন ঘণ্টার জন্য ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।

সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে পরের ধাপগুলোতে।

দ্বিতীয় পর্যায় ধীরে ধীরে সীমিত পরিসরে বিদেশিরাও সুযোগ পাবেন। এ খবর জানিয়েছে সৌদি গেজেট। খবরে বলা হয়, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে।

-এটি