শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘দুর্নীতি ও দুঃশাসন মুক্ত রাষ্ট্র গঠনে ইসলামের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাষ্ট্রের সর্বত্র দুর্নীতি ঝেঁকে বসেছে। প্রতিটি সেক্টর দুর্নীতির বেড়াজালে আবদ্ধ।

রাষ্ট্রীয় অপচয় ও দুর্নীতি রোধে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত রাষ্ট্র গঠনে ইসলামের বিকল্প নেই। ইসলামী বিধান প্রতিষ্ঠিত না থাকায় রাষ্ট্র ও সমাজের সর্বত্র দুর্নীতি, দু:শাসন, অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে।

পীর সাহেব বলেন, স্বাস্থ্যখাতে চরম দুর্নীতি বিশ্বে দেশের মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়েছে। দুর্নীতি করে শতকোটি টাকা ও অনেক বহুতল ভবনের মালিক স্বাস্থ্যের গাড়ী ড্রাইভার আব্দুল মালেক বাদলের। তিতাসের দুর্নীতির কারণে মসজিদে গ্যাস বিস্ফোরণে ৩২ মুসল্লির মৃত্যু হয়েছে। ওয়াসায় দুর্নীতি।

প্রকৌশলী সাইফুর রহমান ৩৬০ কোটির অভিযোগে স্পষ্ট হয়ে গেছে। সরকারের বিভিন্ন মহলের ইন্দনেই দুর্নীতি বিরাজমান। যেদিকে তাকাই শুধুই দুর্নীতি আর দুর্নীতি। সরকার দুর্নীতিবাজদের শাস্তি না দিযে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। ফলে নতুন নতুন দুর্নীতির সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সৈয়দ মোঃ ফজলুল করীম রহ. ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীলদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মারকায বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগর দক্ষিণ আহŸায়ক মাওলানা মুহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক আমিনুল ইসলামের পরিচালনায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও দীনি সংগঠনের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুর রহমান, আব্দুল আউয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, মাওলানা আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মু. হুমায়ুন কবীর, মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, মুফতী আব্দুল আহাদ প্রমুখ। মতবিনিময় সভায় দক্ষিণের ২৪টি থানার প্রায় তিন শতাধিক দায়িত্বশীল অংশ নেন।

পীর সাহেব চরমোনাই