আওয়ার ইসলাম: পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ আটজনের পর এবার কক্সবাজার জেলার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বদলি হওয়া সব পরিদর্শককে চট্টগ্রাম রেঞ্জ ছাড়া অন্য রেঞ্জে বদলি করা হয়েছে।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জুকে সিলেট রেঞ্জে, টেকনাফের থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহাকে খুলনা রেঞ্জে, মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌসকে বরিশাল রেঞ্জে, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদারকে বরিশাল রেঞ্জে, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে, রামু থানার ওসি মো. আবুল খায়েরকে রাজশাহী রেঞ্জে, পেকুয়া থানার ওসি মোহাম্মদ কামরুল আজমকে রংপুর রেঞ্জে, কুতুবদিয়া থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীকে খুলনা রেঞ্জে, সদর থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা মো. মাসুম খানকে খুলনা রেঞ্জে ও ডিএসবির ওসি (ডিআই-১) মো. আলী আরশাদকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
টেকনাফ থানার রফিকুল ইসলাম খান, মো. মঈন উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. আবুল মনসুর, মো. আনিছুর রহমান, মো. ফজলুল আলম, রূপল চন্দ্র দাস (বিপিএ, সারদায় সংযুক্ত) ও মো. একরামুল হককে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
কক্সবাজার কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস, এস এম মিজানুর রহমান, আমিনুল ইসলাম ও মোহাম্মদ ইয়াছিনকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) এবং শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ, মো. বদরুল আলম তালুকদার ও খোরশেদ আলমকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
এসএম আতিক উল্লাহকে ঢাকা রেঞ্জে, রোমেল বড়ুয়া ও মিজানুর রহমানকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), মোহাম্মদ আরিফ ইকবাল ও মোহাম্মদ আসাদুজ্জামানকে রাজশাহী রেঞ্জে, মোহাম্মদ আমিরুল ইসলামকে রংপুর রেঞ্জে, মানস বড়ুয়াকে ময়মনসিংহ রেঞ্জে ও মো. হাবিবুর রহমান খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
এই ৩৪ পুলিশ কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর- ১৭.০০.০০০০.০৩৫.১৯.১৩৩.১৫.৯৪ এর সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বদলি করা হয়েছে। একই সঙ্গে আদেশে আরো বলা হয়েছে, পুলিশ পরিদর্শকরা বদলিকৃত ইউনিটে যো