শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মা আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র মা মাজেদা (৭৩) বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানের মাতা। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি তার সন্তানদের উচ্চশিক্ষা ও মৌলিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ব্যক্তিগত পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ