শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

কাকরাইলের মুরুব্বি মাওলানা মোহাম্মদ হোসাইন অসুস্থ: হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাকরাইলের দীর্ঘদিনের শূরা সদস্য ও ফায়সাল, মাওলানা মোহাম্মদ হোসাইন অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর আগারগাঁও এর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা আহমদ হোসাইন।

মাওলানা আহমদ হোসাইন জানিয়েছেন, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। এরপর গতকাল তাঁর ব্রেনে কিছুটা চাপ অনুভব করলে ও অবস্থার অবনতি দেখলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ডাক্তার এখনো তার রোগ নির্ণয় করতে পারেননি। তবে ডাক্তার আজ তাঁর রক্ত পরীক্ষা করার জন্য ল্যাবরেটরীতে পাঠিয়েছেন। পরীক্ষা শেষে তাঁর ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, মাওলানা মোহাম্মদ হোসাইন দীর্ঘদিন যাবত কাকরাইলের শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সুস্থতার জন্য তাঁর ছেলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ