শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

নারায়ণগঞ্জ ট্রেজেডি: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত তাদের এই রিমান্ড আদেশ দেন।

এর আগে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার ৮ আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

এর আগে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মুহা. সিরাজুল ইসলাম, উপ ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি ও সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুহা. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মুহা. আইউব আলী এবং হেলপার মুহা. হানিফ মিয়া ও কর্মচারী মুহা. ইসমাইল প্রধান।

প্রসঙ্গত, ভয়াবহ ওই বিস্ফোরণের পর কর্তব্যে অবহেলার অভিযোগে এর আগে ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ