শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

আল্লামা আহমদ শফী রহ. এর জানাজায় প্রত্যন্ত অঞ্চলের মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়া ও বেফাকের সভাপতি ও জামিয়া আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারীর সদর মুহতামিম হেফাজতে আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসল্লির ঢল দেখা গেছে।

আগত একাধিক মুসল্লির অনুভূতি জানতে চাইলে আবেগআপ্লুত হয়ে চোখের কোনে জল মুছতেও দেখা যায়। অনেকেই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, প্রয়াত এ বিশ্ববরেণ্য আলেমে দ্বীনের জানাজায় শরীক হতে পারা সৌভাগ্যের ব্যাপার।

আজ শনিবার সকাল ৮ টায় হাটহাজারীর মাদরাসা অভিমুখে যাত্রারত মুসল্লিদের মাঝে শোকাচ্ছন্ন চাপ দেখা গেছে। শেষবারের মতো একনজর দেখা ও যথাসময়ে জানাজায় অংশ গ্রহণ করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অধিকাংশ মুসল্লিরা হাটহাজারী বাসট্যান্ড থেকেই পায়ে হেটে পথচলছে।

জানাজায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন করার লক্ষে স্থানীয় পুলিশ বাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে র‍্যাব ও বিজিবির প্লাটুন। তাছাড়া পুলিশের কড়া নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছে বলে জানা গেছে।

আজ দুপুর ২ টায় হাটহাজারীর মাদরাসা ময়দানে আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা ও জানাজা জামিয়ার কবরস্থানে দাফন কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর আজগড় আলী হাসপাতালে সন্ধ্যায় আল্লামা শাহ আহমদ শফী পরলোক গমন করেন। প্রয়াত এ মুসলিম উম্মাহর রাহবারকে হারিয়ে দেশ বিদেশে অবস্থানরত শুভাকাঙ্খী, মুরিদ ও শাগরিদ সহ সর্বমহল বিভিন্ন মাধ্যমেই গভীর শোক প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ