শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের কারণ অবৈধ গ্যাস-বিদ্যুৎ লাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনার জন্য অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগকে দায়ী করা হয়েছে তিতাসের অনুসন্ধান কমিটির রিপোর্টে।

এতে বলা হয়েছে- অবৈধ গ্যাস সংযোগের রাইজার থেকে ও পাইপ লাইনের ওপর মসজিদ নির্মাণ করায় লাইনের ছিদ্র থেকে নির্গত গ্যাস মসজিদে জমা হয় এবং বিদ্যুতের অবৈধ লাইন থেকে স্পার্কের মাধ্যমে বিস্ফোরণ ঘটে মসজিদে আগুন ধরেছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিতাস গ্যাসের অনুসন্ধান কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহাব।

গত ৪ সেপ্টেম্বর রাতে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনায় অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ৩৭ জনকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু ও মসজিদের ইমামসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। ওই বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে এবং থাই জানালার গ্লাস উড়ে গেছে।

এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর মসজিদ পরিচালনা কমিটি, তিতাস গ্যাস ও ডিপিডিসির অবহেলাকে দায়ী করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির।

মসজিদ কমিটির অভিযোগ, গ্যাস লিকেজের বিষয়ে যোগাযোগ করা হলে লিকেজ মেরামত করতে তিতাস গ্যাস থেকে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। তারা ঘুষের টাকা জোগাড় করতে পারেননি বলে গ্যাস লিকেজ মেরামত করা যায়নি। মসজিদ কমিটির এ বক্তব্যে তোলপাড় শুরু হয়। এরপরই ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও সিটি কর্পোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করে।

মসজিদ কমিটির এ অভিযোগের বিষয়ে তিতাস গ্যাসের অনুসন্ধান কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহাব বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনার পর ঘুষের বিষয়টি মিডিয়াকে ৬ মাস আগে জানানোর কথা বলেছে মসজিদ কমিটি। কিন্তু কমিটির কাছে সভাপতি বলেছেন ১৫ দিন আগে তিতাসকে জানানো হয়েছে। কিন্তু কে ৫০ হাজার টাকা চেয়েছেন তা বলতে পারেননি। বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তা