শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে খাবার পাঠাচ্ছে এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে বিক্ষোভ করছে হাটাহাজারী মাদরাসার ছাত্ররা। আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন জানিয়ে তাদের জন্য খাবার পাঠাচ্ছেন এলাকাবাসী। হাটহাজারীতে অবস্থান করা আমাদের প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে দারুল উলূম হাটহাজারীর ছাত্ররা জামিয়া ময়দানে এ বিক্ষোভ শুরু করেছে।

জানা গেছে, ‘ছাত্রদের আন্দোলনের কারণে আজ মাদরাসার পাক বন্ধ রয়েছে’ এমন একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের জন্য পাউরুটি, কলা, চিরা ও অন্যান্য শুকনো খাবার নিয়ে আসছেন ও ছাত্রদের মাঝে বিতরণ করছেন।

আরও জানা গেছে, মাদরাসা এলাকার আশপাশের লাইট বন্দ করে দেয়া হয়েছে। গেটের বাইরে অবস্থান করছে র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি কোন দিকে মোড় তা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন সারাদেশের কওমি ও তাওহিদী জনতা।

এর আগে আনুমানিক বাদ আসরের সময় মাওলানা আহমদ দীদার সাহেবের রুম থেকে মাওলানা মাঈনুদ্দিন রুহিকে বের করে ছাত্ররা গণধোলাই দিয়েছে।

বিক্ষোভ চলাকালীন বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো,

এক. মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে।
দুই. ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।
তিন. শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে।
চার. উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে।
পাঁচ. বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ