শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘দেশে ইসলামী তাহজিব-তামাদ্দুনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে ইসলামী তাহজিব-তামাদ্দুনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ইসলাম ও ইসলামী মূল্যবোধ বিনষ্ট করতে একটি মহল সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ইসলামী পুস্তক ও কুরআনকে জঙ্গি বই হিসেবে উপস্থাপন করতেও দ্বিধা করে না। ওই মহলটি নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণে হতাহতের ঘটনা ভিন্নখাতে নিতে মসজিদ নিয়ে প্রশ্ন তুলছে যে, মসজিদটি বৈধ না অবৈধ। এমন প্রশ্নে আমরা ব্যথিত ও মর্মাহত।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মানুষ নিজের উপর ধারণা করে কথা বলে থাকেন। এজন্য মসজিদ বৈধ না অবৈধ তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তারা জানে না যে, মসজিদ অবৈধ হওয়ার কোন সুযোগ নেই।

মুফতি ফয়জুল করীম বলেন, অপরদিকে ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ঔষধ কোম্পানীর মালিক কোম্পানীতে চাকুরীরত দাড়িওয়ালা মুসলমানদের ছাটাই করার পরিকল্পনা হাতে নিয়েছে। যা আমাদেরকে বিস্মিত করেছে। কোম্পানীর মালিক জানে না এদেশ মুসলমানদের দেশ। ইসলামী তাহজিব-তামাদ্দুন, টুপি-দাড়ি, পাঞ্জাবী নিয়ে মশকরা সহ্য করা হবে না। ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানীকে এত বড় সাহস কে দিয়েছে? তিনি বলেন, অবাক কান্ড, এধরণের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে কারো জন্যই সুখকর হবে না।

তিনি আরও বলেন, চার্লি হেবদো পত্রিকা রাসূল সা. ব্যঙ্গচিত্র পূনঃ প্রকাশ করে সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এধরণের ব্যঙ্গচিত্র প্রকাশ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। চার্লি হেবদো পত্রিকা রাসূল সা. এর ফ্রান্সের কুখ্যাত কার্টুনিষ্ট লরেন লিস কর্তৃক অঙ্কিত রাসূল সা. এর ব্যঙ্গচিত্র ঐ দেশের চার্লি হেবদো পত্রিকায় পূনঃ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান তিনি। এধরণের অপকর্ম বন্ধ না হলে বিশ্বের মুসলমানরা ঈমানের তাগিদেই প্রতিবাদ মুখর হতে বাধ্য হবে।

এদিকে নারায়ণঞ্জে তিতাস গ্যাস কোম্পানীর অবহেলায় মসজিদে বিস্ফোরণে হতাহহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির দাবিতে আগামীকাল শুক্রবার জুমার পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। বিশেষ অতিথি থাকবেন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। ঈমানদার জনতাকে বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ