শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ শক্তিশালী ভূমিকা রাখছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, এর সঙ্গে মানিয়ে নিতে একটি জনগোষ্ঠী কতটা উদ্ভাবনী হতে পারে, বাংলাদেশ তার অনন্য উদাহরণ।

মঙ্গলবার ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জিসিএ) বাংলাদেশ কার্যালয়ের উদ্বোধনের পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ একটি অনন্য উদাহরণ। যার ফলশ্রুতিতেই এটির সঙ্গে মানিয়ে নিতে প্রচুর উদ্ভাবনী কাজ করেছে সরকার। তাই বাংলাদেশের মাধ্যমে মূল্যবান শিক্ষা গ্রহণ করে বাকি বিশ্ব নতুন জলবায়ুর বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বান কি মুন বলেন, ঢাকার এই আঞ্চলিক কার্যালয়টি জলবায়ু পরিবর্তনজনিত জরুরি অবস্থা মোকাবেলায় কার্যকর অভিযোজন সমস্যা সমাধানে কাজ করবে।

বাংলাদেশ যেভাবে একের পর এক দুর্যোগ মোকাবেলা করে চলেছে তা প্রশংসার দাবিদার এবং সেই ধারাবাহিকতায় সর্বশেষ ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সেটির স্বাক্ষর রেখেছে। এ ছাড়া করোনার এই সংকটকালীন সময়েও বাংলাদেশ সরকার খুব সাবধানে সমস্যার সমাধান করে চলেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার জিসিএর বাংলাদেশ কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এনিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সেখানে বক্তব্য রাখেন জিসিএর চেয়ারম্যান ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুহা. শাহাব উদ্দিন এবং জিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভার্কুইজেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ