শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩২৩৬ জন, শনাক্ত ১৮৯২, মৃত্যু ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫২ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২৯ হাজার ৩৫১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ২৩৬ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ২৭ হাজার ৮০৯ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯৭৩টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ১৯ ও নারী ১৭ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ২২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে আটজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন । এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৩৫ জন ও বাড়িতে একজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ২৯ হাজার ২৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ