শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনার পর তাজমহল খুলছে ২১ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ছয় মাস পর বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও নান্দনিক স্থাপনা ভারতের তাজমহল দর্শনার্থীদের জন্য আবারও খুলে দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের কারণে টানা ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর খুলছে এ তাজমহল। একইসঙ্গে খুলে দেয়া হচ্ছে আগ্রা ফোর্টও।

উত্তর প্রদেশের পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা জানিয়েছেন, দর্শনার্থীদের কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। এ ছাড়া সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।

আগ্রার জেলা শাসক প্রভু সিং জানিয়েছেন, দিনে পাঁচ হাজারের বেশি লোককে তাজমহলে ঢুকতে দেওয়া হবে। আগ্রা ফোর্টে ঢুকতে পারবেন আড়াই হাজার পর্যটক।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত সরকার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকার শীর্ষে থাকা ওই মুসলিম স্থাপত্যকলার অনুপম নিদর্শনটি ১৭ মার্চ বন্ধ করে দেয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

এমডব্লিউ/