শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের প্রকৃত কারণ বের করার দাবি ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, আমি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এর সাথে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

দেশ পরিচালনায় সরকারের চরম ব্যর্থতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই বলেই অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না। আমরা এমন এক দুঃসময়ে বাস করছি, প্রতিদিন মৃত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম।

নানাবিধ কারণে কেন এতো দুর্ঘটনা ও মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখে প্রতিকার করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বারবার দুর্ঘটনায় মানুষের মৃত্যুকে যেন খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বিচারের আওতায় আনা হয় না বলেই দুর্ঘটনার মাত্রা বর্তমানে বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

ফখরুল এ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ