শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণ, ধর্ম সচিবের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা বাইতুস সালাহ জামে মসজিদে ভয়াবহ এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মসজিদের মুয়াজ্জিন এবং একজন শিশুসহ মোট ১১ মুসল্লি মৃত্যু বরণ করেছেন।

আজ শনিবার ধর্ম সচিব ড. মুহা. নুরুল ইসলাম শোক বার্তায় নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ এ দূর্ঘটনায় মুসুল্লিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মৃত মুসল্লিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় ধর্মসচিব আহত মুসল্লিগণ যারা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন। শোক বার্তায় ধর্ম সচিব বলেন, আহত মুসল্লিদের সর্বাত্মক সুচিকিৎসার বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খোঁজ খবর রাখছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ