শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮


দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১২৭ জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৩৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনার শনাক্তের পর সর্বমোট শনাক্ত সংখ্যা বেড়ে তিন লাখ আট হাজার ৫৮৩ জনে পৌঁছেছে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ