সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

করোনায় মৃত্যু আরো ৩৪, শনাক্ত ২৭৭৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৯১ জনে।

আজ শুক্রবার বিকেলে কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত একদিনে ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৭৫২ জন। মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন। পবিত্র ঈদুল আজহার আগে-পরে করোনার পরীক্ষা কমে যাওয়ায় দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে এসেছিল।

একই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমতির দিকে দেখা গিয়েছিল। কিন্তু গত দুদিন ধরে সেটা আবার বাড়ছে। মঙ্গল ও বুধবার মৃত্যুর সংখ্যা ছিল চল্লিশের ওপরে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এর আগে ৩১ জুলাই থেকে গত ১২ দিনে মৃত্যুর সংখ্যা চল্লিশের ওপরে ছিল। বাকি সব দিন দৈনিক মৃত্যু চল্লিশের নিচে ছিল। এর মধ্যে চারদিন মৃত্যুর সংখ্যা ছিল ৩০-এরও কম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ