সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

স্বর্ণের দাম এবার কমলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা বৃদ্ধির পর এক সপ্তাহের ব্যবধানে ভরিতে সাড়ে তিন হাজার টাকা কমলো স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে হঠাৎ অস্বাভাবিক দর পতনে দেশের বাজারেও স্বর্ণের দাম কমলো বলে বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা। বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর রয়েছে ৭৭ হাজার ২১৬ টাকা। ভরিতে দাম কমেছে ৩ হাজার ৫শ’ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৫৬৭ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৭৪ হাজার ৬৭ টাকা। দাম কমানো হয়েছে ৩ হাজার ৫শ’ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৮১৯ টাকা। বর্তমান দাম রয়েছে ৬৫ হাজার ৩১৯ টাকা। ভরিতে কমেছে ৩ হাজার ৫শ’ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৪শ’ ৯৬ টাকা। বুধবার পর্যন্ত সনাতন হিসাবে প্রতি ভরির দাম রয়েছে ৫৪ হাজার ৯শ’ ৯৬ টাকা। দাম কমেছে ৩ হাজার ৫শ’ টাকা। এদিকে, অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ