সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

দেশে একদিনে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৯৯৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৮৯ জন।

সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৬ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৫০ টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি।

এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ৪২ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও নারী নয়জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে ছয়জন, বরিশালে একজন, সিলেটে চারজন, রংপুর ও ময়মনসিংহে দুইজন করে চারজন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ৩৯ জন, বাড়িতে তিনজন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উর্ধ্বে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৬২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৯২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৫৯ হাজার ২০৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৯ হাজার ৪৭৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭৩০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ