সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

ডাক্তার-সাংবাদিকরা আগে ভ্যাকসিন পাবেন: খুরশীদ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব কার্যক্রমের সাথে আমরা রয়েছি। করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হলে উন্নত সব দেশের সাথে যাতে আমরাও পাই, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। সে ক্ষেত্রে প্রথম সারির করোনা যোদ্ধা চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের আগে ভ্যাকসিন দেয়া হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গোপালগঞ্জে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে বলেও এ সময় জানান তিনি।

তিনি বলেন, আমরা আশা করছি, যেদিন ইউরোপ ভ্যাকসিন পাবে, সেদিন আমরাও পাব। এ বিষয় নিয়ে সেদিনও সচিবালয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আমাদের বলেছেন, করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সাথে সাথে যাতে বাংলাদেশ পায়, সেই বিষয়ে লক্ষ রাখতে। আমরা আগে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।

এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা জানান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এরপর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ