বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরুদ্দিন অসুস্থ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

উপমহাদেশের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস (শাইখে সানী) আল্লামা কমরুদ্দিন আহমাদ গৌরখপুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগে থেকেই তিনি ডায়াবেটিস সহ একাধিক রোগে ভুগছিলেন।

গত চার দিন আগে হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে তাঁকে দেওবন্দের একটি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এখন মুজাফফরনগরের একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আল্লামা কমরুদ্দিন আহমাদ গৌরখপুরীর ভাতিজা মাওলানা মেরাজুল হক কাসেমির সঙ্গে কথা বলে বাংলাদেশে তাঁর সুযোগ্য খলিফা ও মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ-ঢাকার পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি জানান, ডায়াবেটিস বৃদ্ধি এবং ইউরিকেসেট বৃদ্ধির কারনে হযরতের স্বাভাবিক প্রস্রাবক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল, কথাও বলতে পারছিলেন না, এবং কাউকে চিনতেও পারছিলেন না। আজ আলহামদুলিল্লাহ সব কিছুতেই অবস্থার উন্নতি হয়েছে।

ইউরিক এসিড ও ডায়াবেটিস নর্মালে এসেছে। কথা এখনো পুরোপুরি ভাবে বলতে পারছেন না,তবে সবাইকে চিনতে পারছেন। দুর্বলতা এখনো আছে। জ্বর ঠান্ডা ইত্যাদি নেই। চিকিৎসকদের ভাষ্যমতে সবকিছু মিলিয়ে হযরতের অবস্থা এখন আশঙ্কাজনক নয়।

মুফতি কাসেমি দেশবাসীর নিকট আল্লামা কমরুদ্দিন আহমাদ গৌরখপুরীর সুস্থতা কামনা করে দোয়ার আবেদন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ