বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

লেবাননে বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী বিক্ষোভ, মৃত বেড়ে ১৫৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে লেবাননের সংসদ ভবনের সামনের সড়কে বিক্ষোভকারীরা সরকারবিরোধী অবস্থায় নেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে।

দেশটির সরকার বলছে, ছয় বছর ধরে একটি গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অনিরাপদভাবে মজুত রাখা হয়েছিল। সেখান থেকেই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে লেবাননের অনেকেই অভিযোগ করে বলেছেন যে, সরকারের অবহেলার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে, যার ফলে কমপক্ষে ১৫৭ জন মারা গেছে এবং প্রায় ৫ হাজার মানুষ আহত হয়েছে।

উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে ৪ আগস্ট বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিস্ফোরণের পর শুরু হওয়া সরকারি তদন্তের আওতায় অভিযুক্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ