বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি কওমি মাদরাসার অর্থনৈতিক স্বাধীনতার পথ কোথায় ময়মনসিংহে হিজরি সন নিয়ে সীরাতকেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত সুলতানি আমলের প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও স্থিতিশীল আফগান ব্যাংকিং খাত মসজিদের মাইক কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই কাবার চারপাশের নিরাপত্তা বেষ্টনী সরানো হবে শুক্রবার সকালে

করোনায় আক্রান্ত সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সকালে তাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু জানান, করোনা ও বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তার বোন। এখন তিনিই করোনায় আক্রান্ত। বার বার অক্সিজেন কমে যাচ্ছে। তাই সকালে সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নিয়ে যাচ্ছেন। ঈদের দু’দিন আগে তার নমুনা দেয়া হয়। গতকাল রোববার পজিটিভ রিপোর্ট পেয়েছেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মুহা. নুরুল ইসলাম জানান, মহিলা এমপি রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। ঢাকায় নেয়ার জন্য অ্যাম্বুলেন্স রেডিসহ সকল প্রস্তুতি প্রায় শেষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ