বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি কওমি মাদরাসার অর্থনৈতিক স্বাধীনতার পথ কোথায় ময়মনসিংহে হিজরি সন নিয়ে সীরাতকেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত সুলতানি আমলের প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও স্থিতিশীল আফগান ব্যাংকিং খাত মসজিদের মাইক কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই

ঈদের ছুটি শেষ, আজ খুলছে অফিস-আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়েছে রোববার। আজ সোমবার থেকে খুলছে অফিস-আদালত। তিন দিনের ছুটি শেষে আজ থেকে কাজে যোগ দেবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি অফিসগুলোর পাশাপাশি আজ থেকে খুলবে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারও। গত শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। গত শনিবার দেশের মুসলিমরা পালন করে ঈদুল আজহা।

সোমবার অফিস-আদালত খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়ে ঈদ করতে গেছেন। তবে যারা ঢাকায় ঈদ করেছেন তারা কাজে যোগ দেবেন।

এদিকে রীতি অনুযায়ী প্রত্যেক বছর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী ও সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু এবার করোনার কারণে তা আর হচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ