শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

সাহেদের সহযোগী তরিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিজেন্ট হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন উর রশীদ তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর তরিকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে শুক্রবিার তরিকুলকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা র‌্যাব। তরিকুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়।এরপর বিচারক আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৯ জুলাই ভোরে শিবলীকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব। পরের দিন ১০ জুলাই তার পাঁচ দিন এবং ১৬ জুলাই আরো সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ জুলাই সাহেদ ও রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলাটিতে এ তিন আসামি ছাড়াও আরো আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ