বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

দেশে একদিনে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৭৬৮ জন।

শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫৪৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৫ জন এবং নারী ৯ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ২৩৭ জন এবং নারী ৫৯৯ জন।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ