সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

‘কোরবানির শিক্ষাই সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, কোরবানি ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করাই হলো কুরবানীর মূল লক্ষ্য। আল্লাহ তায়ালা পশু জবাই এর মাধ্যমে মূলত মানুষের ভিতরে যে পশুত্ব রয়েছে তা জবাই করার শিক্ষা দিয়েছেন। মানুষের অন্তরের পশুত্ব দুর হলেই সমাজ থেকে সন্ত্রাস, দূর্নীতি, হিংসা-বিদ্বেষ, খুন-রাহাজানিসহ সকল অপরাধ দূর হয়ে যাবে।

আজ কামরাঙ্গীরচরে রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোরবানি থেকে সঠিক শিক্ষা নিলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে প্রতারক সাহেদ ও সাবরিনদের মত দূর্নীতিবাজ তৈরী হবে না, সকল অপরাধ নির্মূল হবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালার হুকুম পলনার্থে হযরত ইব্রাহীম আ. আদরের দুলাল, স্বীয় পুত্র ইসমাঈলকে আল্লাহর রাহে কুরবান করার ঘঠনা থেকে মুসলিম জাতিকে শিক্ষা নিয়ে আল্লাহর হুকুম পালন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে সব ধরনের কোরবানি পেশ করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ